দীর্ঘ অপেক্ষার পরে রেসলিংয়ে সোনা, এশিয়াডে ভারতের মুখ উজ্জ্বল করলেন সুজিত
২-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও সোনা
ফাইনালে কুদিয়েভের বিরুদ্ধে শুরু থেকেই চাপে ছিলেন সুজিত। এক সময়ে ২-৯ পিছিয়ে পড়েন ভারতীয় কুস্তিগির। তখন মনে হচ্ছিল, সোনার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। কিন্তু শেষ মুহূর্তে সম্পূর্ণ বদলে যায় লড়াইয়ের ছবি। পরপর আট পয়েন্ট তুলে নেন সুজিত। দুর্দান্ত কামব্যাকে ১০-৯ ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেন তিনি। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে ভারতের সোনার অপেক্ষার অবসান ঘটালেন সুজিত।