জমির অধিকার চেয়ে ফের ‘চিতা’য় পান্নার আদিবাসীরা - 24 Ghanta Bangla News
Home

জমির অধিকার চেয়ে ফের ‘চিতা’য় পান্নার আদিবাসীরা

Spread the love

ভোপাল: নদী, পুকুরে ভাসছে পর পর বাঁশের ‘চিতা’। ঘণ্টার পর ঘণ্টা তাতে শুয়ে রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, মূলত মহিলারা। কেউ আবার কোমর–জলে গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঠায়। যেন মৃত। কেন ও বেতোয়া নদী সংযোগকারী সরকারি প্রকল্পের জেরে প্রশ্নের মুখে পড়েছে তাঁদের জমি ও নদীর অধিকার। তাঁদের জীবন–জীবিকায় সেগুলির মূল্য বোঝাতে এ ভাবেই প্রতীকী আন্দোলন চালিয়ে যাচ্ছেন মধ্যপ্রদেশের পা‍ন্না ও বুন্দেলখণ্ডের জনজাতি সম্প্রদায়। গত এপ্রিল, জু‍লাইয়ে একদফা ১৫ দিন আন্দোলনের পরে মিলেছিল সরকারি প্রতিশ্রুতি। কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ না–মেলায় পান্নায় ফের শুরু হয়েছে ‘চিতা’ আন্দোলন। আর সেখানে প্রতিবাদীদের গ্রেপ্তার, ধরপাকড় ও নিপীড়নের অভিযোগ উঠেছে পু‍লিশ–প্রশাসনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *