কাশ্মীরে উল্টে গেল বীরভূম জেলার পর্যটকদের বাস, আহত ২০
তাকোড়ার রমজ়ানের শেখের ভাই হীরা শেখ, সাহেব শেখের কাকা শেখ আনোয়ার দুর্ঘটনার কবলে পড়েছেন। আহতদের আত্মীয়দের কথায়, ‘ফোনে ওদের সুস্থ থাকার খবর পেয়েছি। কিন্তু বাড়ি না ফেরা পর্যন্ত স্বস্তি নেই। প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি ওদের যেন সুস্থ ভাবে বাড়ি ফেরানো হয়।’ পুলিশ জানিয়েছে, কাশ্মীরের প্রশাসন এবং ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহতদের আঘাত সামান্য। ওখানকার প্রশাসনের সহযোগিতায় যাত্রীদের ফেরানোর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। জেলা প্রশাসন থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কবলে পড়া মানুষদের ফেরানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’