আয় বাড়াতে মাঠের ভাড়া বৃদ্ধির পথে হাঁটল বর্ধমান পুরসভা - 24 Ghanta Bangla News
Home

আয় বাড়াতে মাঠের ভাড়া বৃদ্ধির পথে হাঁটল বর্ধমান পুরসভা

Spread the love

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগে এই মাঠের দৈনিক ভাড়া ছিল ন’হাজার টাকা, যা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে ১৮ শতাংশ জিএসটি। ৩৫ জন কাউন্সিলারের মধ্যে সাত জন পদত্যাগ করায় এবং পুরসভা এখনও তৃণমূলের দখলে থাকায় এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এই সিদ্ধান্তের ফলে ছোট অনুষ্ঠান বা মেলা উদ্যোক্তাদের খরচ অনেকটাই বেড়ে যাবে। পুরসভার ভাঁড়ারে টান পড়ায় কর্মীদের বোনাস ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। বর্তমানে পুরসভার প্রায় ২৫ কোটি টাকার কর বকেয়া পড়ে রয়েছে, পাশাপাশি বিভিন্ন খাতেও বিপুল টাকা পাওনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *