বঙ্গে ১৫ হাজার কোটি লগ্নি অম্বুজা-নেওটিয়ার - 24 Ghanta Bangla News
Home

বঙ্গে ১৫ হাজার কোটি লগ্নি অম্বুজা-নেওটিয়ার

Spread the love

চলমান শিল্পবান্ধব পরিবেশ এবং পরিকাঠামো উন্নয়নের জোয়ারে ভর করে শিল্পপতিদের এই লগ্নির ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। নবান্ন সূত্রে খবর, অম্বুজা নেওটিয়ার এই প্রস্তাবে অত্যন্ত উৎসাহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সেই বিষয়েও তিনি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দিয়েছেন। রিলায়েন্স, আদানি এবং এ বার অম্বুজা নেওটিয়ার মতো শিল্পগোষ্ঠীগুলি লগ্নিতে এগিয়ে আসার ফলে রাজ্যের কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে যে এক বিরাট পরিবর্তন আসবে, সে বিষয়ে আশাবাদী ওয়াকিবহাল মহল। বুধবার রাতে ম্যাটিক্স ফার্টিলাইজ়ার্স–এর চেয়ারম্যান নিশান্ত কানৌদিয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পানাগড়ে শিল্প পার্কে তাঁদের ইউরিয়া প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, এর বাইরেও সংস্থার আগামী প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *