মহিলাদের সঙ্গে হাত মেলাতেন না, ফ্লাইদুবাইয়ের ওমানি কো-পাইলট কে? উঠছে একাধিক প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

মহিলাদের সঙ্গে হাত মেলাতেন না, ফ্লাইদুবাইয়ের ওমানি কো-পাইলট কে? উঠছে একাধিক প্রশ্ন

Spread the love

নিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন

ওমানের সঙ্গে ইজ়রায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে ওই নাগরিক কী ভাবে তেল আভিভগামী বিমানের পাইলট হিসেবে দায়িত্ব পেলেন—তা খতিয়ে দেখছে ইজ়রায়েলি কর্তৃপক্ষ। তাঁর অন্য কোনও দেশের পাসপোর্ট ছিল কি না, সেই সম্ভাবনা নিয়েও তদন্ত চলছে।

মহিলাদের সঙ্গে হাত মেলাতেন না

শুধু নিয়োগ নয়, এই ওমানি পাইলটকে ঘিরে উঠছে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। তাঁর সঙ্গেই কর্মরত ফ্লাইদুবাইয়ের এক কর্মী ইজ়রায়েলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই কো-পাইলট মহিলাদের সঙ্গে হাত মেলাতেন না। তাঁর ধর্মীয় আচরণও ছিল সন্দেহজনক। যদিও এই সব দাবি তাঁর সহকর্মীর।

তবে ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটের ঘটনার মধ্যে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, হামলার উদ্দেশ্য কী ছিল বা এর সঙ্গে সন্ত্রাসবাদী সংস্থার কোনও যোগও রয়েছে কিনা, সেই সব নিয়েও তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *