বাড়তি পণ্য? আটক ডাম্পার, অবরোধও
এদিন দুপুরে কোচবিহারের চকচকা হরিমন্দির এলাকায় এক ঘণ্টা ধরে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ডাম্পার মালিক-চালকরা। এর ফলে কোচবিহার থেকে অসমগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের অভিযোগ, বৈধ কাগজপত্র এবং বালি-পাথর নেওয়ার সমস্ত অনুমতি থাকার পরেও পুলিশ গাড়ি আটকে দিয়েছে। আর ৭০ থেকে ১ লক্ষ টাকা জরিমানা চাইছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এমনকী, জরিমানা না দিলে জেলে ঢুকানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।