ধুলোয় থাকা ভারী ধাতু মিশছে জলেও: প্রশ্নে স্বাস্থ্য, বাস্তুতন্ত্র
শ্যামগোপাল রায়
কেবল ফুসফুসের ক্ষতি নয়, বৃষ্টির জলে ধুয়ে কলকাতার খাল, নদীকেও বিষাক্ত করে তুলছে শহরের বিভিন্ন রাস্তায় জমা ধূলিকণা। সম্প্রতি এক আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে এমন তথ্য সামনে এসেছে। গবেষণায় প্রকাশ, কলকাতার বাতাসে ভাসমান ধূলিকণা পিএম১০-এর প্রায় ২০ শতাংশের উৎসই রাস্তার ধুলো। বৃষ্টির জলের স্রোতে (স্টর্মওয়াটার রান-অফ) সেই ধুলোয় থাকা সিসা, ক্রোমিয়াম, লোহা ও নিকেলের মতো মারাত্মক ভারী ধাতু সরাসরি মিশছে শহরের নিকাশি খাল ও পূর্ব কলকাতা জলাভূমিতে।