ক্লাব পাচ্ছেন না ভিনিদের জালে বল জড়ানো কোমল
শুধু কি চোট? নাকি অন্য কিছুর জন্যও হারিয়ে গেলেন কোমল? সিকিমের আর এক প্রাক্তন তারকা বিকাশ জাইরু ফোনে বলছিলেন, ‘আসল নেইমারের মতো ভারতের নেইমারও একটু বোহেমিয়ান। শৃঙ্খলার অভাব, পরিশ্রমের ইচ্ছে চলে যাওয়া, বারবার ক্লাব বদল ও হাঁটুর অস্ত্রোপচারের ওকে ঘুরে দাঁড়াতে দিল না।’
তাই মাঠে নয়, গ্যাংটকের বাড়িতে বসে টিভির পর্দাতেই শনিবার ভিনিসিয়াসদের দেখবেন কোমল।