এশিয়ান গেমসে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না ভারত? কী শাস্তি হতে পারে? - 24 Ghanta Bangla News
Home

এশিয়ান গেমসে পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না ভারত? কী শাস্তি হতে পারে?

Spread the love

এশিয়াডে হাল মেলাবে ভারত-পাকিস্তান

অতীতে একাধিকবার ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল একে অন্যের সঙ্গে হাত মেলায়নি। যা নিয়ে পুরুষদের এশিয়া কাপে বিতর্কও হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি অভিযোগ ঠুকেছিল ভারতের বিরুদ্ধে, যদিও তা ধোপে টেকেনি। সেটাই দেখা গিয়েছে পরের ম্যাচগুলোতেও। কিন্তু এশিয়ান গেমসে কি বদলাবে ছবি? কারণ এখানে BCCI-এর কোনও ভূমিকা নেই।

পহেলগামে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামলা চালানোর পর ভারত অপারেশন সিঁদুর চালু করে। আকাশপথে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। এর পর ক্রীড়াক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখা হয়, যার ফলে ক্রিকেটে হাত মেলানো বন্ধ করে ভারত। ACC এবং ICC-র ইভেন্টে ছবিটা দেখা যায়। কিন্তু এ বার এশিয়ান গেমসের আয়োজক অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা OCA।

OCA বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি হাত মেলানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নিয়ম চালু করেনি। কিন্তু খেলার ক্ষেত্রে হাল মেলানোটা স্বাভাবিক ঘটনা। এক্ষেত্রে শ্রেয়স আইয়ার ব্রিগেড কী করে সেই দিকে নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *