শরতের আকাশে দুর্যোগের চোখরাঙানি, পুজোর মুখে কি আবার বৃষ্টি বাংলায়?
দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
অক্টোবরের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু’এক জায়গায় অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।