পহেলগামের পর ফের বড় সাফল্য! বুদগামে এনকাউন্টারে লস্কর জঙ্গি খতম, এখনও চলছে তল্লাশি - 24 Ghanta Bangla News
Home

পহেলগামের পর ফের বড় সাফল্য! বুদগামে এনকাউন্টারে লস্কর জঙ্গি খতম, এখনও চলছে তল্লাশি

Spread the love

বুধবার সকালে বড়সড় সাফল্য পেল জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে খতম করা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ আসিফ ওরফে মুসাকে। কাশ্মীরের বুদগাম জেলায় পালময়দান এলাকায়…

kulgam-joint-operation-arms-explosives-recovered-jammu-kashmir

বুধবার সকালে বড়সড় সাফল্য পেল জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে খতম করা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ আসিফ ওরফে মুসাকে। কাশ্মীরের বুদগাম জেলায় পালময়দান এলাকায় তল্লাশি চালানোর সময়ে লস্কর ই তৈবার এই জঙ্গির দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। গত কয়েক বছরে উপত্যকায় একাধিক হামলার ঘটনায় শীর্ষ লস্কর জঙ্গি মুসা অভিযুক্ত ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।

শ্রীনগরের চিনার কর্পস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গোয়েন্দা তথ্যের মারফতে খবর পেয়ে গতকাল মধ্য কাশ্মীরের বুদগামের কোরাগ, ইউসমার্গ এলাকায় অভিযান শুরু করে সেনা। সেনার তরফে জানানো হয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সময় সন্দেহজনক গতিবিধি দেখতে পান। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলার পরই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই এক জঙ্গিকে খতম করা হয়েছে।

জানা গিয়েছে সেনা ও অন্যান্য নিরাপত্তা সংস্থা ‘অপারেশন কোরাগ’ (OP KORAG) শুরু করে। যৌথ তল্লাশি অভিযান চলাকালীন জওয়ানরা সন্দেহজনক গতিবিধি দেখতে পান। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা গুলি চালাতে শুরু করে। এরপরই দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয় এবং হাসিম মুসার দেহ উদ্ধার হয়।

গত কয়েক বছর ধরে পির পাঞ্জাল পর্বতমালার দুই প্রান্তে একাধিক হামলার ঘটনায় শীর্ষ লস্কর জঙ্গি মুসা অভিযুক্ত ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। চলতি মাসের শুরুতেই ইউসমার্গ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সময় সে পালিয়ে গিয়েছিল। গত ৫ সেপ্টেম্বর সেই এনকাউন্টারে মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। ২০২৫ সালে পহেলগামে যে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল, তার অন্যতম মূল চক্রী ছিল এই হাসিম মুসা। ওই হামলার পর জম্মু ও কাশ্মীর পুলিশ তিন পাকিস্তানি নাগরিক ও লস্কর জঙ্গি— আদিল হুসেন ঠোকর, আলি ভাই এবং হাসিম মুসাকে ধরিয়ে দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তার ওপর আরও জানা গিয়েছে মুসা একসময় পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের (SSG) প্যারা-কমান্ডো হিসেবে কাজ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *