কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের দাম কত? পুজোর আগে জেনে নিন জ্বালানির নতুন রেট - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের দাম কত? পুজোর আগে জেনে নিন জ্বালানির নতুন রেট

Spread the love

আজ বুধবার কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৯.৮২ টাকা প্রতি লিটার। গতকালের মতো আজও জ্বালানির দামে কোনও হেরফের হয়নি। গাড়ি চালক ও…

West Bengal Fuel Price Hike Prompts Speculation Over Hidden Costs

আজ বুধবার কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা প্রতি লিটার এবং ডিজেল ৯৯.৮২ টাকা প্রতি লিটার। গতকালের মতো আজও জ্বালানির দামে কোনও হেরফের হয়নি। গাড়ি চালক ও যাত্রীদের স্বস্তি দিয়ে অপরিবর্তিত রয়েছে দাম। পেট্রল ও ডিজেলের প্রতিদিন ওঠানামা করার প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তন। এছাড়া ডলারের নিরিখে রুপির মান ওঠা-পড়াও সরাসরি ডিজেলের দাম নির্ধারণ করে।

উল্লেখ্য, ‘ডায়নামিক ফুয়েল প্রাইসিং’ (Dynamic Fuel Pricing) ব্যবস্থা ২০১৭ সাল থেকে ভারতে চালু রয়েছে। এই নিয়ম অনুযায়ী, ভারতের অয়েল মার্কেটিং কোম্পানি যেমন Indian Oil, HPCL এবং BPCL প্রতিদিন সকাল ৬টায় আন্তর্জাতিক বাজার অনুযায়ী পেট্রল ও ডিজেলের নতুন দাম আপডেট করে। তারপরেই তা প্রকাশ পায়। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের গতিবিধি এবং ডলারের সঙ্গে টাকার বিনিময়মূল্যের দিকে নজর থাকছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় ঘাটতি জ্বালানির দামে বারবার পরিবর্তন আনছে। তবে এর প্রভাব এখনও ভারতে তেলের দামে পড়েনি। আজ গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *