মধুর প্রতিশোধ! তরুণী ত্রয়ীর ক্ষিপ্রতায় সোনা দিয়ে আর্চারি অভিযান শুরু ভারতের
নাগোজা: এশিয়ান গেমসের কম্পাউন্ড তীরন্দাজিতে ফের ভারতের জয়জয়কার। বুধবার নাগোজ়ার আর্চারি রিংয়ে দুরন্ত ফর্মে ধরা দিল ভারতীয় মহিলা দল। হানজ়াউর পর এবারও নিজেদের সেরা খেলা…
নাগোজা: এশিয়ান গেমসের কম্পাউন্ড তীরন্দাজিতে ফের ভারতের জয়জয়কার। বুধবার নাগোজ়ার আর্চারি রিংয়ে দুরন্ত ফর্মে ধরা দিল ভারতীয় মহিলা দল। হানজ়াউর পর এবারও নিজেদের সেরা খেলা উপহার দিয়ে বিশ্বমঞ্চে আধিপত্য বজায় রাখল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নম, চিকিথা তানিপারথি এবং প্রথিকা প্রদীপের ত্রিমুখী শক্তির সামনে শেষরক্ষা করতে পারল না এশিয়ার শক্তিশালী দলগুলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমে দক্ষিণ কোরিয়াকে এবং পরে ফাইনালে চিনকে উড়িয়ে দিয়ে সোনা জিতে নিল ভারতীয় মহিলা কম্পাউন্ড দল।
কোরিয়া বধের কড়া লড়াই: খেতাবি লড়াইয়ে নামার আগে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ভারত। প্রথম এন্ডে দুই দলই ৫৯-৫৯ পয়েন্টে সমান সমান থাকলেও, দ্বিতীয় এন্ডে জোতির অভিজ্ঞতা এবং দুই তরুণী চিকিথা ও প্রথিকার ক্ষিপ্রতায় ৫৯-৫৬ পয়েন্টে এগিয়ে যায় ভারত। তৃতীয় এন্ডে সামান্য হোঁচট খেলেও শেষ পর্যন্ত ২৩৪-২৩৩ পয়েন্টে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ভারতীয় ত্রয়ী।
চিনকে নিয়ে হেলায় জয়
ফাইনালে চিনের বিরুদ্ধে অবশ্য একচ্ছত্র আধিপত্য বজায় রাখে ভারত। প্রথম এন্ডেই ৬০-৫৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় এন্ডেও সেই ব্যবধান বজায় রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ রাউন্ডে স্নায়ুর চাপ সামলে এক ফোঁটা ভুল না করে টানা ছ’টি নিখুঁত ১০ মেরে (60-58) প্রতিপক্ষকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয় ভারতীয় দল। বিশ্বরেকর্ড ছুঁয়ে সোনা নিশ্চিত করে জ্যোতি-প্রথিকারা।
ব্যক্তিগত ইভেন্টে কোরিয়ার ১৪ বছর বয়সি কন্যার কাছে হারের পর এই সোনা জয় ছিল জ্যোতি সুরেখা ভেন্নমের কাছে মধুর প্রতিশোধ। অন্যদিকে, অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী তরুণী চিকিথা তানিপারথি এবং আন্তর্জাতিক স্তরে সাতটি পদক জয়ী প্রথিকা প্রদীপ এই মেগা ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের স্নায়ু ঠান্ডা রেখে নিখুঁত নিশানায় বাজিমাত করেছেন।
নাগোজার মেঘলা আকাশকে দূরে সরিয়ে ভারতীয় কোচ ও দলের উজ্জ্বল হাসিতে ভরে ওঠে আর্চারি গ্রাউন্ড। এশিয়ান গেমসে ভারতের মুকুটে আরও একটি সোনালী সাফল্য যোগ করলেন এই তিন বিশ্বমানের তীরন্দাজ।
পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক! বাংলা-অসমে NIA র জালে বাংলাদেশি ১৩ জামাত জঙ্গি
বাংলাদেশের উন্নয়নে বাঁধা! রাশিয়া থেকে আশা পারমানবিক জ্বালানি ঢুকতে দিল না পাকিস্তান