পুজোর আগে কাটল নিম্নচাপের ফাঁড়া! শরতের আকাশে হাসি, কেমন থাকবে বাংলার আবহাওয়া? - 24 Ghanta Bangla News
Home

পুজোর আগে কাটল নিম্নচাপের ফাঁড়া! শরতের আকাশে হাসি, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Spread the love

বেশ পরিষ্কার ছিল আকাশ। নিম্নচাপের টানাপোড়েন কাটতেই শনিবার থেকে বদলে গেছে বাংলার আকাশ। টানা রোদ পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে হাওয়া বদল হতে পারে আজ বিকেল…

বেশ পরিষ্কার ছিল আকাশ। নিম্নচাপের টানাপোড়েন কাটতেই শনিবার থেকে বদলে গেছে বাংলার আকাশ। টানা রোদ পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে হাওয়া বদল হতে পারে আজ বিকেল থেকে। আলিপুর আবহাওয়া দফতর বলছে ভারী বৃষ্টি হবে না এই সপ্তাহে। পুজোর আগে কি এই রকমই আবহাওয়া থাকবে? নাকি ফের নামবে বৃষ্টি?

আজ বিকেল থেকে কিছু জেলায় হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে সামান্য বৃষ্টি ও মেঘলা আকাশ থাকতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, আপাতত বৃষ্টি হবে না শহর কলকাতাতেও। পরিষ্কার থাকবে আকাশ, তবে বিকেলে সামান্য মেঘলা হতে পারে। হালকা দু এক পশলা বৃষ্টি স্থানীয় ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছেষ তাতে তাপমাত্রার হেরফের হবে না বললেই চলে। আগামী সাত দিন দুর্যোগের সতর্কতা নেই।

আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭-২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রবিবার পর্যন্ত এই সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে।

অন্।দিকে, উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকা ভিজতে পারে। ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না আপাতত। সব জেলারই কিছু কিছু জায়গা সামান্য ভিজতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *