Jhargram Police Constable | ঝাড়গ্রামে তোলাবাজির অভিযোগ, দুর্নীতি দমন শাখার জালে কনস্টেবল
ট্রাক ও ট্রাক্টর থেকে নিয়মিত বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগ, অবৈধ বালি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করতেন তিনি। ওই অভিযোগে ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিককে গ্রেপ্তার করল দুর্নীতি দমন শাখা (ACB)। ২৫ অগস্ট মঙ্গলবার, রাতে ওই পুলিশ কনস্টেবল-সহ চার জনকে গ্রেপ্তার করে (ACB)।