Sealdah-Ranaghat AC EMU: পুজোর মাসেই শিয়ালদহ-রানাঘাট AC লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের! | Sealdah ranaghat ac emu local trains to get new permanent stops from october 1 - 24 Ghanta Bangla News
Home

Sealdah-Ranaghat AC EMU: পুজোর মাসেই শিয়ালদহ-রানাঘাট AC লোকাল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের! | Sealdah ranaghat ac emu local trains to get new permanent stops from october 1

Spread the love

কলকাতা: নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুগম ও স্বাচ্ছন্দ্যময় করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রানাঘাট-শিয়ালদহ শাখায় নির্বাচিত কিছু এসি ইএমইউ লোকাল ট্রেনে স্থায়ী অতিরিক্ত স্টপেজ চালু করা হচ্ছে। এর পাশাপাশি, কয়েকটি স্টেশনে চলমান পরীক্ষামূলক স্টপেজের মেয়াদও ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

স্থায়ী অতিরিক্ত স্টপেজের সময়সূচি:

  • ৩৩৭৬২ (রানাঘাট–শিয়ালদহ এসি ইএমইউ): গোপালনগর স্টেশনে পৌঁছবে সকাল ০৭:৩৪ (ছাড়বে ০৭:৩৫) এবং বামনগাছিতে সকাল ০৮:৪৩ (ছাড়বে ০৮:৪৪)। ট্রেনটি সকাল ০৯:৩৮ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

  • ৩৩৭৬১ (শিয়ালদহ–রানাঘাট এসি ইএমইউ): সন্ধ্যা ১৮:১৪ মিনিটে শিয়ালদহ ছেড়ে বামনগাছিতে পৌঁছবে ১৯:০২ (ছাড়বে ১৯:০৩) এবং গোপালনগরে রাত ২০:১৯ (ছাড়বে ২০:২০)। ট্রেনটি রাত ২০:৪৩ মিনিটে রানাঘাট পৌঁছবে।

পরীক্ষামূলক স্টপেজের মেয়াদ বৃদ্ধি: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে পরীক্ষামূলক স্টপেজের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হলাে।

  • ৩১৬৩৭ (শিয়ালদহ–রানাঘাট লোকাল): ইছাপুরে রাত ১৯:৩২, হালিশহরে ১৯:৫৪ এবং সিমুরালিতে ২০:১২ মিনিটে থামবে।

  • ৩১৬৩৮ (রানাঘাট–শিয়ালদহ লোকাল): সিমুরালিতে সকাল ০৮:৪৫, হালিশহরে ০৯:০২ এবং ইছাপুরে ০৯:২৩ মিনিটে থামবে।

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার নিত্যযাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *