Rejinagar By-Election | ভোট প্রচারের গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

Rejinagar By-Election | ভোট প্রচারের গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

Spread the love

রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে মর্মান্তিক ঘটনা। রবিবার প্রচার মিছিলে গুরুতর আহত হয় ৬ বছরের বালিকা। পরিবারের অভিযোগ, প্রচার গাড়ি থেকে টফি ছোড়ার পরে তা কুড়োতে গিয়ে ভিড়ের মধ্যে দুর্ঘটনা ঘটে এবং একটি গাড়ির ধাক্কায় জখম হয় শিশুটি। প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতার NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতেই শিশুটি হাসপাতালে মারা যায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *