বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, কিশোরী গর্ভবতী হতেই গ্রেপ্তার প্রেমিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ১৬–র ওই কিশোরীর বাড়ি মেমারি থানা এলাকাতেই। অভিজিতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে ওই যুবক বলেও অভিযোগ। ফলে, অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকি দেয় অভিযুক্ত। ভয়ে বিষয়টি কাউকে জানায়নি কিশোরী। তবে সমস্যায় পড়েছে বুঝতে পেরে রবিবার পরিবারের লোকজনকে পুরো ঘটনা খুলে বলে সে। এর পরেই পরিবারের তরফে ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।