পুকুর থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর দেহ, তদন্তে পুলিশ
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল বছর ষোলোর এক কিশোরী। তার বাড়ি হাওড়া গ্রামীণের রাজাপুর থানার করাতবেড়িয়া গ্রামে। তার পর থেকে তার খোঁজ মিলছিল না। এই নিয়ে সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার বাড়ি পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। এর পরেই রাজাপুর থানার পুলিশ গিয়ে পুকুর থেকে তার দেহ উদ্ধার করে।