বিজেপি নেতার মা-কে খুনের ঘটনার পাঁচ বছর বাদে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রি ওরফে ঝর্ণা মণ্ডল-কে গ্রেপ্তার করেছে সিবিআই। মঙ্গলবার ধৃতকে তোলা হয় ব্যারাকপুর মহকুমা আদালতে। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ছেন বিচারক।