বিজেপির দখলে খলিশানি গ্রাম পঞ্চায়েত
উলুবেড়িয়া-২ ব্লকের খলিশানি গ্রাম পঞ্চায়েত এ বার বিজেপির দখলে। বুধবার নতুন প্রধান হলেন বিজেপি কর্মী গীতা পরামানিক। ১৭ আসনের পঞ্চায়েতে ২০২৩ সালে তৃণমূল ১১টি, বিজেপি ৬টি আসন পায়। প্রধান ছিলেন তৃণমূলের আসুরা বেগম। পরে ১০ সেপ্টেম্বর প্রধানের বিরুদ্ধে ৯ সদস্য অনাস্থা প্রকাশ করেন। বুধবার ওই ৯ সদস্যের উপস্থিতিতে গীতা প্রধান হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশীষ সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা, নেতা প্রত্যুষ মণ্ডল-সহ অন্যরা। এর পর বিজেপি কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন।