বাড়ল শক্তি! পাঞ্জাব এফসিতে যোগ দিলেন এই বিদেশি মিডফিল্ডার
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে খেলা দলগুলিও খুব একটা পিছিয়ে ছিল না পাঞ্জাব এফসি (Punjab FC)। বিগত কয়েক মাসে দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আইএসএলের এই ক্লাবের কথা। যেখানে দানি রামিরেজ থেকে শুরু করে বেদে ওসুজির মতো ফুটবলাররা দল ছেড়েছিলেন আগেই। এছাড়াও বহু আগে থেকেই শোনা যাচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে তাদের দলের গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসকেই দলে টানবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট।
পরবর্তীতে তা চূড়ান্ত হয়। বর্তমানে সবুজ-মেরুনের দায়িত্ব প্রাপ্ত প্যানোস। এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ডে তাঁর তত্ত্বাবধানেই অংশ নিয়েছিল দল। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। তবে শিল্ডে সাফল্য চান কোচ। একইভাবে শিল্ডে লড়াই করছে পাঞ্জাব এফসি। রাফায়েল মেসি বাউলিদের দৌলতে যথেষ্ট ছন্দে রয়েছে পাঞ্জাব শিবির। সেমিফাইনালে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। তবে এসবের মাঝেই এবার এক বিদেশি মিডফিল্ডারকে দলে টানল পাঞ্জাব। তিনি মিকায়েল মালসা।
মার্কিনিকের জাতীয় দলের হয়ে ও খেলেছিলেন তিনি। পরবর্তীতে প্যারিসের একাধিক ক্লাবে খেলার পাশাপাশি বেলজিয়াম ও গ্ৰীসের একাধিক শক্তিশালী দল যেমন রয়্যাল অ্যান্টওয়ারসের পাশাপাশি প্লাটানিয়াসের মত দলে ও খেলেছেন তিনি। গত মরসুমে স্পেনের সিডি মিরান্দেসে খেলেছিলেন একাধিক ম্যাচ। তবে এবার ভারতীয় ফুটবল সার্কিটে নিজেকে প্রমান করতে চাইবেন মালসা।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.