দুই জেলায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার পাঁচ
পশ্চিম মেদিনীপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ
রবিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট ছিল। সেই উপলক্ষে বুড়ামারা এলাকায় রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কয়েকজন পরিচিত সঙ্গে সেখানে গিয়েছিল এক আদিবাসী নাবালিকা। তিন যুবক তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী আড়াবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে মেয়েটি পরিবারকে ওই ঘটনার কথা জানায়। সোমবার এই নিয়ে চন্দ্রকোনা রোড বিট হাউসে লিখিত অভিযোগ করে ওই নাবালিকার পরিবার।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। ধৃতদের মঙ্গলবার পেশ করা হয় মেদিনীপুর জেলা আদালতে। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে আছে ওই নাবালিকা বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সৌমিলি মাইতি জানিয়েছেন। ওই ঘটনায় আরও কয়েকজন জড়িত বলেও অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ধৃতদের কঠোর সাজার দাবি করেছে ওই নাবালিকার পরিবার। একই দাবি জানিয়েছে আদিবাসীদের সামাজিক সংগঠন-ও।