কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে নয়া বিনিয়োগকারী, ‘আরব’ সংস্থার হাতে মালিকানা - 24 Ghanta Bangla News
Home

কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে নয়া বিনিয়োগকারী, ‘আরব’ সংস্থার হাতে মালিকানা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে গত সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেবার সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে গত সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেবার সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাঁদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়েছিল আইলিগের ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেড। যেটা মন জয় করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে ও এসেছিল সহজ জয়।

যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা। শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনালের টিকিট। কিন্তু সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল দক্ষিণের এই দলকে।

যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে দাপুটে ফুটবল খেলার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। এবার নতুন মরসুমে দলকে নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে সমর্থকদের। এসবের মাঝেই এবার গতকাল নয়া বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হল কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব। পূর্বে ম্যাগনাম স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে দায়িত্ব থাকলেও এবার আরব আমিরশাহীর সংস্থা ফুরসান স্পোর্টস অ্যান্ড টেকের কাছে চলে গেল সম্পূর্ণ শেয়ার।

এই নয়া বিনিয়োগকারীদের হাত ধরে চূড়ান্ত সাফল্য অর্জন করাই এখন অন্যতম লক্ষ্য দেশের প্রথম সারির এই ফুটবল দলের। সেইমতো পরিকল্পনা সাজাতে শুরু করেছে ম্যানেজমেন্ট।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *