‘প্রেগন্যান্ট নাকি?…’, প্যারিস ফ্যাশন উইকে পেটের মেদ নিয়ে তুমুল কটাক্ষ ঐশ্বর্যকে
ঐশ্বর্যের ওজন নিয়েও কটাক্ষ করেছেন কেউ কেউ। কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁকে Ozempic ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, অভিনেত্রীর আরও ওজন কমানো উচিত।
এমন মন্তব্যের পাশাপাশি তাঁর চুল, মেকআপ এবং পোশাক নিয়েও নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। কেউ তাঁকে কার্টুন চরিত্র Fiona-র সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ তাঁর পোশাক নিয়েও কটাক্ষ করেছেন। এমন মন্তব্যও দেখা গিয়েছে, যেখানে প্রশ্ন তোলা হয়েছে, শোয়ের জন্য ‘অন্য কোনও মডেল’ কেন বেছে নেওয়া হল না।