Breaking News Live: রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র
রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র
জামাত-উল-মুজাহিদ্দিনের জঙ্গি-জাল নাকি এ রাজ্যেও ছড়িয়েছে। সেই মডিউলের খোঁজে পূর্ব বর্ধমান, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর-সহ মঙ্গলবার সকালেই রাজ্যের পাঁচ জায়গায় হানা দিয়েছে NIA টিম।
যাত্রিবাহী গাড়ির সিট খুলেই গোরু পাচার
সোনারপুরে গোরু পাচারের ছক ফাঁস। বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ যাত্রিবাহী গাড়ির মতোই। কিন্তু ইনোভা কিংবা জাইলোর পিছনের সিট খুলে তৈরি করা হতো গোপন জায়গা। আর সেখানেই তোলা হতো চুরি করা গরু! পুলিশের চোখে ধুলো দিয়ে এ ভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় গোরু পাচার করা হতো বলে দাবি তদন্তকারীদের।
হাওড়ায় লরির ধাক্কায় মৃত ১, আহত ৬
বেপরোয়া লরির ধাক্কায় মৃত এক পথচারী। আহত আরও তিন। সোমবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায়। পুলিশ সূত্রে খবর, একটি লোহার ছাঁট বোঝাই বড় লরি বেপরোয়া ভাবে হাওড়া-আমতা রোড ধরে বাঁকড়া থেকে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। সেই সময়ে জাপানি গেট, বাঁকড়া বাজার এবং কবরপাড়ার রাস্তায় লরিটি বেশ কয়েকজনকে ধাক্কা মারে। এরপর কবরপাড়া মোড়ের কাছে একটি বালির লরির পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় একজন পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।