শহরের ‘হৃদমাঝারে’ যে পানশালার ইতিহাস, পায়ে পায়ে তার গল্প শুনল একদল প্রবাসী
তরুণ প্রজন্মের একটা বড় অংশ আজ পাব-মুখী। তবে কলকাতার পুরোনো বার কালচার হারিয়ে যায়নি। সেই স্মৃতি, ইতিহাস এবং বদলে যাওয়া কলকাতার বার কালচারের গল্পই নতুন করে সামনে আনল ‘আড্ডা অন দ্য রকস: বার কালচার ওয়াক’। অঞ্জনের গানও সেই ‘অন দ্য রকস’ আর চিরন্তন দিলখোলা আড্ডার কথাই বলেছিল,
‘একটা দিনের জন্যেও সব উল্টোপাল্টা হোক,
চুলোয় যাকগে আপোস-অভাব, লাভ-লোকসান-ক্ষোভ।
একটা রাতের জন্যেও সেই হারানো সুর বাজুক,
এই রাতটা তোমার-আমার।
বেঁচে থাকি যদি তিরিশটা দিন, আবার আসব ফিরে,
নিয়ন আলো করে এলোমেলো, ধর্মতলার মোড়ে,
হৃদয়ের সব যন্ত্রণা আমি দেব উজাড় করে,
মাসের প্রথম দিনটায় আবার।’