5-Day Banking: এবার থেকে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক? কী সিদ্ধান্ত নেওয়া হল? | 5 Day Banking Week: IBA Forms High Level Committee to Review Proposal After Talks With Bank Unions - 24 Ghanta Bangla News
Home

5-Day Banking: এবার থেকে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক? কী সিদ্ধান্ত নেওয়া হল? | 5 Day Banking Week: IBA Forms High Level Committee to Review Proposal After Talks With Bank Unions

Spread the love

কলকাতা: ব্যাঙ্কিং সেক্টরে ৫ দিনের কর্মসপ্তাহ (5-day banking) চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)। ২৭ সেপ্টেম্বর ২০২৬-এ IBA-র নেগোশিয়েটিং কমিটির সঙ্গে ব্যাঙ্ক কর্মী সংগঠন UFBU ও BKSM-এর বৈঠকের পর এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

আইবিএ এবং ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির শীর্ষ প্রতিনিধিদের সমন্বয়ে এই যৌথ কমিটি তৈরি হয়েছে। কমিটিতে IBA-র তরফে চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এমডি ও সিইও রাজনীশ কর্ণাটক এবং বিকল্প চেয়ারম্যান করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি ও সিইও অশোক চন্দ্রকে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান ব্যাঙ্কের এমডি ও সিইও বিনোদ কুমার, আইডিবিআই ব্যাঙ্কের এমডি ও সিইও রাকেশ শর্মা এবং এসবিআই-এর ডিএমডি (HR & CDO) জি এস রানা।

অন্যদিকে কর্মী সংগঠন UFBU-র পক্ষে সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালম (AIBEA), রূপম রায় (AIBOC), এল চন্দ্রশেখর (NCBE), সঞ্জয় খান (AIBOA), দেবাশিস বি চৌধুরী (BEFI), প্রেম মাক্কার (INBOC) এবং ও পি শর্মা (INBEF) কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বিকেএসএম-এর সাধারণ সম্পাদক বিনোদ নিকমকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

IBA-র সিনিয়র অ্যাডভাইজর (HR&IR) অরবিন্দ মিশ্র চিঠি জারি করে কমিটি গঠনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দেশের ব্যাঙ্কগুলিতে ৫ দিনের কাজের দাবি বাস্তবায়নে এই যৌথ কমিটির সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ফাইভ ডেজ্ ওয়ার্কিং-সহ একাধিক দাবি নিয়ে সোম থেকে বুধবার পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্‌স’ (ইউএফবিইউ)। এই তিন দিন বন্ধ থাকার কথা ছিল দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক। কিছু বেসরকারি ব্যাঙ্কও বন্ধ থাকার কথা ছিল এই তিন দিন। টানা এতদিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছিল। রবিবার রাতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যাঙ্ক সংগঠনগুলো। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ  ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) ও ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে একটি বৈঠক হয়। তাতে ধর্মঘটের নোটিস ও কর্মীদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তখনই ধর্মধট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *