CPIM: ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’, ভোটের আগে ইস্তেহার তৈরিতে জনমতকেই হাতিয়ার বামেদের - Bengali News | CPIM takes an innovative initiative in preparing election manifesto - 24 Ghanta Bangla News
Home

CPIM: ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’, ভোটের আগে ইস্তেহার তৈরিতে জনমতকেই হাতিয়ার বামেদের – Bengali News | CPIM takes an innovative initiative in preparing election manifesto

Spread the love

কলকাতা: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। এখন নির্বাচনী ইস্তেহার তৈরিতে এক অভিনব উদ্যোগ নিল সিপিআইএম। দলের নীতি নির্ধারণে এবার সাধারণ মানুষের মতামতকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে বাম নেতৃত্ব। তাদের স্লোগান– ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’। যদিও আগেই একই রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে বিজেপিকেও। 

দলীয় সূত্রে খবর, কেবল চার দেওয়ালের মধ্যে বসে নেতাদের ঠিক করা প্রতিশ্রুতি নয়, বরং সাধারণ মানুষ বাস্তবে কী চাইছেন, তার ভিত্তিতেই তৈরি হবে এবারের নির্বাচনী ইস্তেহার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং কৃষির মতো বুনিয়াদি ক্ষেত্রগুলিতে সাধারণ মানুষের প্রত্যাশা কী, বা তাঁরা কী ধরনের পরিবর্তন চাইছেন, তা সরাসরি জেনে নিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তিকে। 

ইতিমধ্যেই দলের তরফে একটি ডিজিটাল ফর্ম প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে সাধারণ এই লিঙ্কে ক্লিক করে যে কোনও মানুষ তাঁদের মতামত দিতে পারবেন। শুধু মতামত জানানোই নয়, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দলের প্রচার ও প্রসারেও সাধারণ মানুষকে যুক্ত করার রাস্তা খোলা রাখা হয়েছে। ওই একই লিঙ্কের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা সিপিআইএম-এর ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার জন্যও আবেদন করতে পারবেন। অন্যদিকে বঙ্গযুদ্ধে জনতার মন বুঝতে চাইছে বিজেপিও। বিধানসভাভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি। সেখানেই মানুষ তাঁদের মতামত জানাতে পারবে। একইসঙ্গে একটি নম্বরও জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে। সেখানেও ফোন করে জানানো যাবে মতামত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *