BJP MLA: ‘আমি নিখোঁজ নই’, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক - Bengali News | MLA from Arambagh Madhusudan Bagh went to the police station. 'I am not missing' said the MLA - 24 Ghanta Bangla News
Home

BJP MLA: ‘আমি নিখোঁজ নই’, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক – Bengali News | MLA from Arambagh Madhusudan Bagh went to the police station. ‘I am not missing’ said the MLA

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla

আরামবাগ: একদিন আগেই গোঘাটের বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার হাতে টর্চ জ্বেলে অভিনব মিছিল হয়। আরামবাগেও সেই কর্মসূচির আগাম খবর পেয়ে এবার নিজের অস্তিত্ব বোঝাতে আগেভাগে থানায় হাজিরা দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসুদন বাগ। এদিন বিকেলে আরামবাগের বিধায়ক নিখোঁজ বলে কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। সেই খবর পেয়ে এদিন আরামবাগ থানায় হাজির হন বিজেপি বিধায়ক।  

সূত্রের খবর, তিনি আরামবাগ থানার আইসির কাছে গিয়ে স্পষ্টতই আমি আরামবাগেই রয়েছি। আরামবাগের মানুষের জন্য কাজ করে চলেছি। সবসময় জনসংযোগেই আছি। থানা থেকে বেরিয়ে বিধায়ক দাবি করেন, তৃণমূল ভোটের মুখে নোংরা রাজনীতি করতে চাইছে। আসলে ওরা বুঝে গেছে আরামবাগে ওদের কোনও অস্তিত্ব নেই। তাই সর্বত্র এইসব অপপ্রচার করে বেড়াচ্ছে। ওদের নোংরা রাজনীতিকে আরামবাগের মানুষ ব্যর্থ করবে। 

যদিও এ নিয়ে তৃণমূলের শহর সহ সভাপতি অর্ঘ কুশারীর দাবি, মানুষের পরিষেবার ক্ষেত্রে উনি তো সত্যিই নিখোঁজ। মানুষকে জবাবদিহি করার কিছু নেই। তাই এইসব নাটক করে বাজার গরম করছেন। তবে গোঘাটের পর এবার আরামবাগের ঘটনায় ভোটের মুখে সরগরম রাজনীতি। ভোটের দিন ঘোষণার আগেই দুই বিধানসভার বিধায়ককে ঘিরে ময়দানে তৃণমূল থেকে বিজেপি সবপক্ষই। 

যদিও দিনের শেষে মিছিল হলই। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ নিখোঁজ, এই মর্মে ব্যানার-পোস্টার হাতে তৃণমূল কর্মী সমর্থকদের নাগরিক সমাজের নামে মিছিল করতে দেখা যায়। পরে আরামবাগ থানায় নিখোঁজ-র অভিযোগও জমা পড়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *