৩২ গ্রাম উধাও হতে পারে খনি প্রকল্পে, বিরোধ
অভিযোগ, ১৪ নম্বর জাতীয় সড়কের শঙ্করপুর থেকে কৃষ্ণনগর কোলিয়ারি পর্যন্ত এই বিস্তীর্ণ প্রকল্পে ৩২টি গ্রাম, আটটি ভূগর্ভস্থ খনি, একাধিক বাজার, স্কুল ও হাসপাতাল কার্যত ধূলিসাৎ হয়ে যাবে। এই ধ্বংসাত্মক উদ্যোগের প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তুলতে আইনজীবী সৌমেন মিত্রকে আহ্বায়ক করে সুভাষ বাউড়ি, নীলিমা রুইদাস, সারথি সোরেন, হারাধন গোপ ও মহম্মদ সাবিরকে নিয়ে এক সংগ্রাম কমিটি গঠিত হয়েছে।