একসময় পুজোর আগে বাঁকুড়ার রাজগ্রামের তাঁতিপাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত শোনা যেত মাকুর শব্দ। কয়েকশো তাঁত আর শত শত পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে ছিল এই শিল্প। কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। রাজগ্রামের তাঁতিপাড়ায় এখন চলে হাতে গোনা কয়েকটি তাঁত।