লাল-হলুদ ছেড়ে এবার দক্ষিণের দলে রামসাঙ্গা - 24 Ghanta Bangla News
Home

লাল-হলুদ ছেড়ে এবার দক্ষিণের দলে রামসাঙ্গা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অনবদ্য পারফরম্যান্সের মধ্যে দিয়ে গত সিজন শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। ইন্টার কাশীকে পরাজিত করার সুবাদে প্রায় বাইশ বছর পর…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: অনবদ্য পারফরম্যান্সের মধ্যে দিয়ে গত সিজন শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। ইন্টার কাশীকে পরাজিত করার সুবাদে প্রায় বাইশ বছর পর জাতীয় লিগ এসেছিল ঘরে। যা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। সেই সুবাদেই এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছে মশাল ব্রিগেড। বেশ কয়েক সপ্তাহ আগেই প্রথম অ্যাওয়ে ম্যাচে তারা লড়াই করে এসেছে জর্ডানের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে। যেখানে একটা সময় এগিয়ে থাকলেও পরবর্তীতে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। তবে ভারতীয় ফুটবলারদের লড়াই নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের।

পরবর্তীতে দলের সঙ্গে যুক্ত হয়েছেন একের পর এক বিদেশি তারকা। দেশে প্রথম ডিভিশন লিগের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে আদৌও নিজেদের কতটা মেলে ধরতে পারেন এই বিদেশি ফুটবলাররা সেটাই দেখার বিষয়। এছাড়াও ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ফুটবলারদের দলে টেনেছে লাল-হলুদ। বলা যায় এবারও কলকাতা ময়দানের এই প্রধানকে নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকবে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। তবে এসবের মাঝেই এবার লোন চুক্তির মধ্য দিয়ে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসিতে যোগদান করলেন মিজো মিডফিল্ডার রামসাঙ্গা ত্নাইছুন।

একটা সময় আইজল এসিতে অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে সকলের নজর কেড়েছিলেন এই মিজো মিডফিল্ডার। পরবর্তীতে কাশ্মীরের ফুটবল দল রিয়াল কাশ্মীরে ও অনবদ্য ফুটবল খেলেছিলেন তিনি। সেখান থেকেই গত মরসুমে এসেছিলেন ময়দানের এই প্রধানে। তবে নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ পাননি। এবার গোকুলামে আদৌও কতটা সুযোগ করে নিতে পারেন সেটাই দেখার বিষয়।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *