নৌকোয় চেপেই কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, - 24 Ghanta Bangla News
Home

নৌকোয় চেপেই কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা,

Spread the love

এই পরীক্ষাকেন্দ্র ঘাটাল কলেজে সরানো হয়েছে। অন্যটি ঘাটাল ব্লকে রথীপুর বরদা বাণীপীঠ হাইস্কুল। সেখানে স্কুলের সামনে হাঁটুসমান জল। ১৯টি স্কুলের পরীক্ষার্থীদের কেন্দ্র রথীপুর ও আড়গোড়া এই দু’টি স্কুল। মনসুকা, ইড়পালা, কিসমত দীর্ঘগ্রাম, মহারাজপুর, চৌকা-সব প্লাবিত এলাকার পরীক্ষার্থীরা জল পেরিয়ে এ দিন পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষার্থীদের মধ্যে রিমি সামন্ত, শুভদীপ সিংহ রায় বলেন, ‘নৌকোয় আসতে দেরি হবে। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়েছে। জল পেরিয়ে অনেক কষ্টে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরেছি। প্রশাসনের তরফে নৌকোর ব্যবস্থা করা হলে ভালো হয়।’ যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রণবেন্দ্রলাল দে বলেন, ‘সমস্যা তো হচ্ছেই। পুলিশ প্রশাসন ও স্কুলগুলি পরীক্ষার্থীদের সহযোগিতা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *