শত্রুতা নয়, কসবায় কাউন্সিলরের বাড়ির সামনে গুলি চলার নেপথ্য কারণ শুনলে অবাক হবেন… – Bengali News | Firing in Kasba Area Near Local Councillor Sushanta Ghosh’s House, 1 Youth Injured
কসবায় ফের চলল গুলি। তাও আবার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে। তাঁর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চলে। গুলি লাগে এক যুবকের। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করানো হয় হাসপাতালে। জানা গিয়েছে, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১)। তিনি কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর,খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন বুধবার রাতে। আচমকাই রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কোনও শত্রুতা বা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বন্দুকের কেরামতি দেখাতে গিয়েই গুলি চলে।