রাস্তা পরিদর্শনে গিয়ে যুবককে চড়, প্রবেশের বিরুদ্ধে NCR দাখিল দিল্লি পুলেশের, জারনেলের নামে FIR
মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যুবক। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ভিড়ের মধ্যে থেকে এক জনকে বলতে শোনা যায়, ‘আপনি চড় মেরে দিলেন?’ আর এক জন বলেন, ‘আপনি মারলেন কেন?’ পরে সংবাদসংস্থা ANI-কে জারনৈল বলেন, ‘লাইভ স্ট্রিমিং চলছিল। সেটা বন্ধ করতেই যুবককে চড় মারেন উপমুখ্যমন্ত্রী।’ পরে X পোস্টে নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে উপমুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ দেওয়া হচ্ছিল। সেই কারণেই মেজাজ হারান তিনি। প্রবেশের কথায়, ‘জারনৈল দলবল নিয়ে এসে দুর্ব্যবহার করছিলেন। আমার পরিবারের সদস্যদের গালিগালাজ করা হচ্ছিল। তাই মেজাজ হারাই।’