পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সংঘর্ষ - 24 Ghanta Bangla News
Home

পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সংঘর্ষ

Spread the love

নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে তিনটি লরির পরপর সংঘর্ষ। রাস্তা পার করতে যাওয়া এক মহিলাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুরুতর আহত হন তিন চালক-সহ মোট ছ’জন। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের পাঠানো হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে কলকাতা-শিলিগুড়ি জাতীয় সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *