ED Summoned Tamannaah Bhatia: তমন্না ভাটিয়াকে তলব করল ইডি! কী কারণে জিজ্ঞাসাবাদ করা হল নায়িকাকে? - Bengali News | Why ED summoned Tamannah Bhatia? - 24 Ghanta Bangla News
Home

ED Summoned Tamannaah Bhatia: তমন্না ভাটিয়াকে তলব করল ইডি! কী কারণে জিজ্ঞাসাবাদ করা হল নায়িকাকে? – Bengali News | Why ED summoned Tamannah Bhatia?

Spread the love

তামান্নাকে ইডির তলব

ইডির তরফে অভিনেত্রী তামান্না ভাটিয়ে ডেকে পাঠানো হল। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে নায়িকা। তবে সরাসরি তাঁর নামে কোনও অভিযোগ নেই। একটি আর্থিক বিনিয়োগ সংক্রান্ত অ্যাপকে কেন্দ্র করে যত সমস্যার শুরু। ওই অ্যাপের একটি প্রচারমূলক অনুষ্ঠানে গিয়েছিলেন নায়িকা। তাই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।

মন খারাপ ফরদিনের

নাতাশার সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে অভিনেতা ফরদিন খান খুব বেশি কিছু না জানালেও সন্তানদের নিয়ে মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করেন। এার বললেন, ‘এটা সহজ নয়। তারা কেন দূরে আছে সে বিষয়ে আমি যেতে চাই না, তবে হ্যাঁ, এটি সহজ নয়। ওদের ভীষণ মিস করি। আমি প্রতি চার থেকে ছয় সপ্তাহে তাঁদের দেখি’।

বাড়ি ফিরলেন লিলি
হাঁটুতে ব্যথা নিয়ে ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিলি চক্রবর্তী। আজ অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। TV9 বাংলাকে জানালেন, ‘আমি ভাল আছি’।

নতন ছবির ঘোষণা
আইনজীবী সি শঙ্করন নায়ারের উপর তৈরি হতে চলা সিনেমায় এবার অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার, মাধবন এবং অনন্যা পান্ডে। ছবির ঘোষণা করলেন করণ জোহর। সিনেমাটি ১৪ মার্চ, ২০২৫ এ সিনেমাহলে মুক্তি পাচ্ছে।

বার্তা জিতের
কিছু দিন আগেই এক বছর পূর্ণ করল ছোট্ট রোনাভ, মানে সুপারস্টার জিৎ ও মোহনার ছেলে। সেই উপলক্ষেই তাঁরা আয়োজন করেছিলেন এক জমজমাট জন্মদিন। কোয়েল মল্লিক থেকে শুরু করে রাজ-শুভশ্রী– কে ছিলেন না সেই জন্মদিনের পার্টিতে! এবার রোনাভকে কোলে নিয়েই সেই পার্টির ঝলক শেয়ার করে জিৎ লিখলেন, “সবাইকে অনেক ধন্যবাদ। রোনভের জন্মদিনের এত শুভেচ্ছা পেয়ে আমি আপ্লুত। আরও ছবি শীঘ্রই আসছে।”

এত্ত ভালবাসা!
করওয়া চৌথে স্বামীর মঙ্গলকামনায় উপবাস করেন স্ত্রীরা। এরপর চাঁদের দেখা পেলে চালুনিতে একবার স্বামীর মুখ আর একবার চাঁদের মুখ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন। প্রথম করওয়া চৌথে ঠিক এই নিয়মই পালন করেছিলেন ক্যাটরিনা কাইফ। সারাদিন উপবাস করেছিলেন সঠিক নিয়ম মেনেই। স্ত্রী উপবাস করছেন, ভিকি কী করে না খেয়ে থাকেন! একই জিনিস করেছিলেন ভিকিও।

অকপট মালাইকা
বাবাকে হারিয়েছেন। ব্রেকআপ হয়েছে অর্জুন কাপুরের সঙ্গেও। এবার বন্ধুদের নিয়ে অকপট মালাইকা। বললেন, ‘‘আমার বন্ধুদের ছাড়া আমি কিচ্ছু না। ওরা আমার খেয়াল রাখে, আমার ভালমন্দ সব কিছুতে সর্ব ক্ষণ পাশে রয়েছে। ওদের জন্য মাটির কাছাকাছি থাকতে পারি। ওরা সব কিছু আমার জন্য।’’

অরিজিতের সিদ্ধান্ত

কিছু দিন আগে গোটা ইউকে জুড়ে কনসার্ট করে এসেছেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। তাঁর কনসার্ট নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ থাকে না। কিন্তু এবার গায়কের সিদ্ধান্তে মন খারাপ তাঁর শ্রোতাদের। কারণ, শুক্রবার তিনি ইন্ডিয়া টুরের ঘোষণা করেছেন। এবারে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথাও কনসার্ট হবে না গায়কের। যা শুনেই মন খারাপ অনুরাগীদের।

সলমনের চেষ্টা

বাবা সিদ্দিকীর মৃত্যুর পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। সন্ত্রস্ত গোটা খান পরিবার। ফলে আগের চেয়ে আরও কড়া হয়েছে ভাইজানের নিরাপত্তা। এই পরিস্থিতিতে বুলেট প্রুফ গাড়ি ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না অভিনেতা। জানেন, তাঁর এই গাড়ির দাম কত? ২ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কিনেছেন সলমন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *