US-Iran Ceasefire Extended: মুনীরের আবদারে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তাও ইরানকে বিপাকে ফেলেই! - Bengali News | US President Donald Trump Extends US Iran Ceasefire, Keeps Pressure on Tehran by Continuing Blockade - 24 Ghanta Bangla News
Home

US-Iran Ceasefire Extended: মুনীরের আবদারে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তাও ইরানকে বিপাকে ফেলেই! – Bengali News | US President Donald Trump Extends US Iran Ceasefire, Keeps Pressure on Tehran by Continuing Blockade

Spread the love

ওয়াশিংটন: ইরান-আমেরিকার যুদ্ধে আরও কিছুটা সাময়িক ইতি। ইরানের সঙ্গে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই ঘোষণা করেছেন যে শান্তি আলোচনার জন্য ইরানকে আরও কিছুটা সময় দিতে চান তিনি। তাই সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ালেন।

প্রায় ৪০ দিনেরও বেশি সময় সংঘাত চলার পর দুই সপ্তাহের সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল আমেরিকা। ইরানও তাতে সম্মতি দিয়েছিল। পাকিস্তানে প্রথম শান্তিচুক্তিতে বসলেও, সেই আলোচনা সফল হয়নি। দ্বিতীয়বার শান্তিচুক্তিতে বসতে রাজি হয়নি ইরান। আজ, ২২ এপ্রিলই শান্তিচুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন ট্রাম্প। কতদিন চলবে এই সংঘর্ষবিরতি, তা উল্লেখ করেননি।

মার্কিন প্রেসিডেন্ট বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনা প্রধান আসিম মুনীরের অনুরোধে ওয়াশিংটন সংঘর্ষবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে ইরানের ‘ভগ্ন’ নেতৃত্ব প্রস্তাবনা ঠিক করতে পারে, আলোচনা করা যায় শান্তি চুক্তি নিয়ে, তার জন্য মার্কিন সেনা আপাতত কোনও সামরিক অভিযান চালাবে না। তবে মার্কিন সেনা যে প্রয়োজনে হামলার জন্য প্রস্তুত থাকবে, সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ালেও, ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বন্দরে জাহাজ ঢোকা-বেরনোর পথ আটকেই রাখবে আমেরিকা। কোনও জাহাজকে ঢুকতে বা বেরতে দেবে না। হরমুজ প্রণালীর ঠিক আশপাশ দিয়ে এই অবরোধ করায়, গোটা বিশ্বের বাণিজ্য প্রভাবিত হচ্ছে।

প্রসঙ্গত, আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন যে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো হবে না। সময়সীমা শেষ হলেই ইরানের উপরে বোমা-গোলাবর্ষণ শুরু করে দেবে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *