West Bengal Election 2026 Live: প্রথম দফার ২৪ ঘণ্টা আগে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, তৃণমূলে যোগ ISF প্রার্থীর – Bengali News | West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 22 April 2026 Latest Updates in Bengali
প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়Image Credit: TV9 Bangla
Live Assembly Election 2026 News Updates in Bengali: রাত পোহালেই বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ। ভোটারদের আস্থা বাড়াতে টহলদারি করছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করল কমিশন। যাঁরা ট্রাইব্যুনালের কাছে ভোটাধিকার পেলেন, তাঁরা বৃহস্পতিবার প্রথম দফায় ভোট দেবেন। আজ (বুধবার) দিনভর রাজনৈতিক দলগুলি দ্বিতীয় দফার জন্য প্রচার শুরু করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক সভা রয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।