কোনও বহিরাগত পক্ষ নয়! কাশ্মীর ইস্যুতে তুরস্ককে বার্তা ভারতের
নিউইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর (Erdogan Kashmir)প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মন্তব্যকে সরাসরি খারিজ করল ভারত। নয়াদিল্লির বক্তব্য, জম্মু ও…
নিউইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর (Erdogan Kashmir)প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মন্তব্যকে সরাসরি খারিজ করল ভারত। নয়াদিল্লির বক্তব্য, জম্মু ও কাশ্মীর ভারতের territorial integrity এবং sovereignty বা ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয়।
ফলে এই ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা ভূমিকার প্রশ্নই ওঠে না। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অনভিপ্রেত’ বা ‘অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করে ভারতের বিদেশ মন্ত্রক ফের একবার স্পষ্ট করে দিয়েছে, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।
আরও দেখুনঃ দেশে এবার ডায়েট কোকের দাম ৪০ থেকে বেড়ে হল ৭০
গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। (Erdogan Kashmir)সেই ভাষণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিরোধের প্রসঙ্গ তুলতে গিয়ে জম্মু ও কাশ্মীরের কথাও উল্লেখ করেন তিনি। এরদোয়ান বলেন, কাশ্মীর-সহ দক্ষিণ এশিয়ার সমস্ত বিরোধ রাষ্ট্রসঙ্ঘের সনদ এবং সংশ্লিষ্ট প্রস্তাবের কাঠামোর মধ্যে থেকে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তাঁর বক্তব্য ছিল, সংশ্লিষ্ট পক্ষগুলি গঠনমূলক পদক্ষেপ নিলে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব।
এরদোয়ানের এই বক্তব্যের পরই ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে তুরস্কের প্রেসিডেন্ট ভারত এবং ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা ভারত প্রত্যাখ্যান করছে। তাঁর কথায়, এই মন্তব্য ‘unwarranted’ অর্থাৎ অনভিপ্রেত। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, বিষয়টি ভারতের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত।
রণধীর জয়সওয়াল আরও বলেন, এই বিষয়ে কোনও বহিরাগত পক্ষের কোনও ‘locus standi’ নেই। কূটনৈতিক এবং আইনি পরিভাষায় ‘locus standi’ বলতে কোনও নির্দিষ্ট বিষয়ে হস্তক্ষেপ বা বক্তব্য রাখার স্বীকৃত অধিকার কিংবা অবস্থানকে বোঝায়। অর্থাৎ ভারতের বক্তব্য হল, জম্মু ও কাশ্মীরের মতো ভারতের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তৃতীয় কোনও দেশের মধ্যস্থতা বা হস্তক্ষেপকে নয়াদিল্লি স্বীকৃতি দেয় না।
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের এই অবস্থান নতুন নয়। (Erdogan Kashmir)নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই বলে আসছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অতীতেও একাধিক আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন। বিশেষ করে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের পর থেকে তাঁর বক্তব্য নিয়ে ভারত ও তুরস্কের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য প্রকাশ্যে এসেছে।