স্ত্রীর সঙ্গে তৃণমূল নেতা! মারধরের অভিযোগ
এই সময়, বালুরঘাট: আদালতে ডিভোর্সের মামলা চলছে। অথচ শহরের এক তৃণমূল নেতার সঙ্গে তাঁর ঘরে ঘুমিয়ে রয়েছেন স্ত্রী, মানতে পারেননি বালুরঘাটের মঙ্গলপুর আদিবাসীপাড়ার যুবক। ফোন করে মহিলার মা-বাবাকে তাঁর বাড়িতে ডাকেন। তার পরে সবাই মিলে তৃণমূল নেতাকে মারধর শুরু করেন বলে অভিযোগ। মারের হাত থেকে বাঁচতে একটি ঘরে ঢুকে দরজা আটকে দেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, শাবল দিয়ে দরজা ভেঙে টেনে বের করে ফের শুরু হয় মারধর। পুলিশকে ফোন করে সাহায্য চান ওই নেতা।