২৪ ঘণ্টার ল্যাব হবে সব জেলায়, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের - 24 Ghanta Bangla News
Home

২৪ ঘণ্টার ল্যাব হবে সব জেলায়, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

Spread the love

স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এতদিন জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামো ও কর্মী থাকলেও ল্যাবরেটরি-পরিষেবা ছিল সীমিত। পরিকাঠামো ও তার সদ্ব্যবহারের মধ্যে ছিল বিস্তর ফারাক। টেস্টের সংখ্যা, অনলাইন রিপোর্টিং, পরীক্ষার ফল প্রকাশের জন্য সময় এবং লোকবলের দক্ষ ব্যবহারে সমতা আনতে এ বার তাই বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান পাবলিক হেল্থ স্ট্যান্ডার্ডস এবং এনএইচএম-এর ফ্রি ডায়াগনস্টিক সার্ভিসেস ইনিশিয়েটিভ-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ল্যাব পরিষেবাগুলিকে ঢেলে সাজার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *