বিজেপির সভাপতি রদবদলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল বর্ধমানে
সেই ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) ভাইরাল হতেই বিজেপির তরফে রঙ্গন পাত্রের একটি বক্তব্য প্রকাশ করে জানানো হয়, ৪ মে ক্ষমতায় আসার পর থেকে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, নতুন সভাপতি আসার পরে যাতে দল সুষ্ঠু ভাবে চলে সেই আশীর্বাদ কামনায় গঙ্গাজল ছেঁটানো হয়েছে, কাউকে ব্যক্তিগত আঘাত করতে নয়। তবে জেলা বিজেপির মুখপাত্র কল্যাণ মাঝি পুরো ঘটনা থেকে দূরত্ব বজায় রেখে বলেন, ‘রঙ্গন পাত্র বিজেপির কোনও কার্যকর্তা নন। অতি উৎসাহী হয়ে আবেগবশত গঙ্গাজল ছিটিয়েছেন, ওটা ওঁর ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে পার্টির কোনও সম্পর্ক নেই। পার্টি এটাকে অনুমোদন করে না।’ এই ঘটনার জন্য রঙ্গন পাত্র ভুল স্বীকার করেছেন দাবি করে কল্যাণ জানান, সংবাদমাধ্যমের তৈরি করা এই বিতর্কের এখানেই সমাপ্তি হওয়া উচিত।