পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হলো ফুলেশ্বরী রেলগেট
স্থানীয় সূত্রে খবর, শহরের সুভাষপল্লি, দেশবন্ধুপাড়া, এনজেপি, রথখোলা, ডাবগ্রাম-সহ বহু এলাকার শর্টকাটে যাতায়াতের একমাত্র পথ ফুলেশ্বরী। পাশে আন্ডারপাস থাকলেও রেলগেট পেরিয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাফেরা করতেন। আন্ডারপাসটির অবস্থা বেহাল। সারাবছর আন্ডারপাসে জল-কাদা জমে থাকে। বর্ষায় কোমর-সমান জল জমে যায়। এ ছাড়াও আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে আন্ডারপাস দিয়ে চলাফেরা করা একপ্রকার দুষ্কর। এ নিয়ে বহুবার প্রতিবাদ জানিয়েছেন বাসিন্দারা।