অবতরণের সময়ে রানওয়েতে ঠেকে গেল বিমানের লেজ, অল্পের জন্য রক্ষা পেলেন ইন্ডিগোর যাত্রীরা
ইন্ডিগোর বিমানে টেল স্ট্রাইকের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে Directorate General of Civil Aviation (DGCA)। ঠিক কী কারণে অবতরণের সময় বিমানের পিছনের অংশ রানওয়েতে ঠেকল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিগোর দাবি অনুযায়ী, ঘটনার সময় বেঙ্গালুরুতে ঝোড়ো হাওয়া ছিল। আবহাওয়ার কারণেই এমন ঘটনা কি না, দেখা হবে তা-ও।