একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিয়ের তালিকা প্রকাশ
স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিয়ের তালিকা প্রকাশ করল। ওবিসি সংরক্ষণের নিয়ম মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (, ) থেকে এই তালিকা দেখে নেওয়া যাবে। তালিকা প্রকাশের পরে নতুন করে আইনি জটিলতায় হতে চলেছে বলে আশঙ্কিত শিক্ষক পদপ্রার্থীরা। ৩৪টি বিষয়ে ২,৭৮০ জন প্রার্থী বাদ গিয়ে নতুন করে ২৭৮৪ জন ইন্টারভিউ ডাক পেয়েছেন।
৩১ অগস্ট, ২০২৬ পর্যন্ত শিক্ষকদের সবেতন কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। ৩১ মে, ২০২৭ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা দেওয়া হয়েছে।