আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেপ্তার দুই
জয়নগর থানার পুলিশের সাফল্য। জয়নগর থানার আইসি-র নির্দেশে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একটি ৭ এমএম ম্যাগাজিন ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। কোথা থেকে এবং কী উদ্দেশে এই অস্ত্র আনা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।