Rohit Sharma: রোহিত 'মোটা' কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের! পাল্টা রাহুলের 'ব্যর্থতার রিপোর্ট কার্ড' তুলে ধরল বিজেপি - Bengali News | Congress Spokeperson Shama Mohamed 'Fat Shamming' Rohit Sharma - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: রোহিত ‘মোটা’ কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের! পাল্টা রাহুলের ‘ব্যর্থতার রিপোর্ট কার্ড’ তুলে ধরল বিজেপি – Bengali News | Congress Spokeperson Shama Mohamed ‘Fat Shamming’ Rohit Sharma

Spread the love

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেইন রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ করলেন কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ। আর তারপরই চড়ল বিতর্ক। কিন্তু ‘মোটা’ বলেই কিন্তু থেমে যাননি শামা। রোহিতকে একজন ‘খারাপ অধিনায়কের’ তকমাও দিয়েছেন তিনি।

গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেইন রোহিত শর্মা। কিন্তু নেমেই ১৫ বলে মাত্র ১৭ রান করে আউট হয়ে যান তিনি। এরপরই রোহিতের বিরুদ্ধে ময়দানে নামেন কংগ্রেস মুখপাত্র।

নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসাবে রোহিত বড্ড মোটা। ওনার উচিত ওজন কমানো। ভারত এখনও পর্যন্ত যতজন ক্রিকেট অধিনায়ক পেয়েছে, তার মধ্যে রোহিত সবচেয়ে বেশি ব্যক্তিত্বহীন।’ আর তারপরই চলে বিতর্ক।

তবে শুধু নিউজিল্যান্ডই নয়। চ্যাম্পিয়ান ট্রফির বাকি দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পারফরমেন্স বেশ ভাল থাকলেও, ব্যক্তিগত ভাবে নিজের রান তুলে ধরতে হোঁচট খেয়েছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে ৪০ রান করেই আউট হন তিনি। একইভাবে, পাকিস্তানের বিরুদ্ধে নেমে করেন মাত্র ২০ রান।

তবে ২২ গজের পিচের এই ঝঞ্ঝা হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়েছে রাজনীতির পিচে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দিকে কংগ্রেস মুখপাত্র আক্রমণ শানাতেই তাঁর বিরুদ্ধে সর হয়েছে পদ্ম শিবির। রোহিতের ঢাল হয়ে বিজেপির আক্রমণ চালিয়েছে রাহুলের দিকে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তারা আবার রোহিতের বিরুদ্ধে মন্তব্য করছে। এই দল আসলে মহব্বত কি দুকান নয়। নফরতের ভাইজান।’

উল্লেখ্য, শামার এই মন্তব্য বিতর্কে মুখে কুলুপ এঁটেছে কংগ্রেসে হাইকমান্ড। দলীয় মুখপাত্রের এমন মন্তব্য নিয়ে একটা রাও কাটেননি তারা। অবশ্য, বিতর্কের পারদ চড়তেই রোহিতকে নিয়ে করা সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন শামা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *